ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ০৮ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৯ টাকা ৩০ পয়সা বা ৬.১৫ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৭৭ টাকা ৪০ পয়সা। মেট্রো স্পিনিং লিমিটেডের দর ২ টাকা ১০ পয়সা বা ৫.৮২ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ টাকা ৬০ পয়সা বা ৫.২৬ শতাংশ শেয়ারের দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- ঢাকা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments