ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ০৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা ৯০ পয়সা। এদিকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৬.৪০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আজিজ পাইপস লিমিটেডের ৪.৭২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- জেএমআই হসপিটাল, জেনেক্স ইনফোসিস, সিভিও পেট্রোকেমিক্যাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, আরডি ফুড, রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments