ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬৮ টাকা। এদিকে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ৯.৭০ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং আরডি ফুড লিমিটেড ৯.৫৭ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে-ইমাম বটন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আরামিট, জুট স্পিনার্স, হাক্কানী পাল্প, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং জেমিনি সি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments