ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ৫.৬৪ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৫ টাকা ১০ পয়সা। এদিকে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৫.০৪ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.০২ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- শ্যামপুর সুগার মিলস, সোনারগাঁও টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments