ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ২০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৮ টাকা ৩০ পয়সা। এদিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর ৯ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইস্টার্ন ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া প্যাসিফিক এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments