ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৮ টাকা ৬০ পয়সা। এদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর ৬ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৪ টাকা ৬০ বা ৯.৮৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং, অলিম্পিক এক্সেসরিস, ইনফরমেশন সার্ভিসেস, অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজি এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments