ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৮.৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৬ টাকা ৭০ পয়সা। এদিকে এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড দর ৫০ টাকা ৬০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড ১ টাকা ২০ পয়সা বা ৬.২২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- কর্নফুলি ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডেফোডিল কম্পিউটারস এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments