ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩১ টাকা। এদিকে লিব্রা ইনফিউশনস লিমিটেডের দর ৬৩ টাকা বা ৬.২৫ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের ৪ টাকা ৪০ পয়সা বা ৬.১৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এ্যাপেক্স স্পিনিং, সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুডস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, হাওয়া ওয়েল টেক্সটাইলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments