ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০১ টাকা ৬০ পয়সা। এদিকে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৩ টাকা ৬০ বা ৯.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেডের ১ টাকা বা ৯.৩৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ফু-ওয়াং ফুডস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, জেমিনি সী ফুড, দেশবন্ধু পলিমার এবং বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments