ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। এদিকে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ৬ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের ১ টাকা ১০ পয়সা বা ৯.৬৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এ্যাপেক্স ফুটওয়ার, ওআইমেক্ম ইলেকট্রোডস, ইন্ট্রাকো রিফুয়েলিং, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, আজিজ পাইপস, আরডি ফুড এবং শমরিতা হসপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments