ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৩ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা বা ৭.৪৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪ টাকা ৪৪ পয়সা। এদিকে কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর ১ টাকা ৭০ পয়সা বা ৫.০৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ক্রাউন সিমেন্ট পিএলসির ৩ টাকা ১০ পয়সা বা ৪.১৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- প্যাসিফিক ডেনিমস,বাংলাদেশ মনোস্পুল পেপার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জি কিউ বলপেন, এ্যাপেক্স ফুডস, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা সিমন্টে মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments