ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৮.৯৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৩ টাকা ১০ পয়সা। এদিকে ফাইন ফুডস লিমিটেডের দর ৭ টাকা ৫০ পয়সা বা ৬.৩৮ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং প্যাসিফিক ডেনিমসের ৫০ পয়সা বা ৪.১০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- হাইডেলবার্গ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ইন্ট্রাকো রিফুয়েলিং, ড্যাফোডিল কম্পিউটার্স, আজিজ পাইপস, ঢাকা ডাইং এবং পূবালী ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments