ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪০ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৫৮০ টাকা ৬০ পয়সা। এদিকে আফতাব অটোমোবাইলস লিমিটেডের দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.১১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আজিজ পাইপস লিমিটেডের দর ৩ টাকা ৯০ পয়সা বা ৩.৫০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- জেমিনি সী ফুড, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, পেপার প্রসেসিং, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments