
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৬০ পয়সা বা ১৭.৫২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭১ টাকা ১০ পয়সা। এদিকে আফতাব অটোমোবাইলস লিমিটেডের দর ৩ টাকা ১০ পয়সা বা ১০.৯৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ১৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, স্টান্ডার্ড সিরামিক, খুলনা প্রিন্টিং, শমরিতা হসপিটাল, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments