
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১১ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা। এদিকে অলিম্পিক এক্সেসরিস লিমিটেডের দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আরামিট সিমেন্ট লিমিটেডের দর ১ টাকা ৭০ পয়সা বা ৬.৯১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এসকে ট্রিমস, প্যাসিফিক ডেনিমস, মিডল্যান্ড ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments