ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ আগস্ট, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৭০ পয়সা বা ৮.৯৮ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে এন্ড কিউ (বাংলাদেশ), মনোস্পুল পেপার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments