
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার, ২৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ১০ পয়সা। এদিকে এসইএমএল লেকচার ফান্ডের ইউনিট দর ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএলএসএল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট, একটিভ ফাইন এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments