
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২২ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪২ টাকা ৫০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। এদিকে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের শেয়ারের দর ৬০ পয়সা ৬.৯০ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ারের দর ১ টাকা ৯০ পয়সা বা ৬.৬৭ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, এনআরবি ব্যাংক, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, পাওয়ার গ্রীড এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments