
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৯ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেএমআই সিরিঞ্জস ও মেডিকেল ডিভাইস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিকে ওআইমেক্ম ইলেকট্রোডসের শেয়ারের দর ২ টাকা ৩০ পয়সা ৯.৯১ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় স্থানে এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- কোহিনূর ক্যামিকেল, সি এন্ড এ টেক্সটাইল, রহিম টেক্সটাইল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং ফার্মা এইডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments