
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ২৬ জুন, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে হেইডেলবার্গ মেটারিয়ালস বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.০৩ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- রানার অটো, সিকদার ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, ওরিয়ন ইনফিউশন, ওয়ালটন, তিতাস গ্যাস এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments