
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৩ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং কেডিএস এক্সেসরিস লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৮.৯৫ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় আরও রয়েছে- পেনিনসুলা চিটাগং, ন্যাশনাল ফিড মিল, হাইডেলবার্গ সিমেন্ট, বেঙ্গল উইনসোর, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইউনাইটেড ফাইন্যান্স এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments