ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এদিকে স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.৪০ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৬.৭৪ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, সিলকো ফার্মা, টেকনো ড্রাগস, মেট্রো স্পিনিং, কট্টালি টেক্সটাইল এবং চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments