ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। এদিকে গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইন পুকুর সিরামিক্স লিমিটেড, বারাকা পাওয়ার লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments