ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ০৯ টাকা ৬০ পয়সা বা ৭.৪৬ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড। আজ দর বেড়েছে ১৯ টাকা ৫০ পয়সা বা ৬.২৪ শতাংশ এবং এ্যাপেক্স ফুডস্ লিমিটেডর ১৬ টাকা ৭০ পয়সা বা ৫.৭০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- হাক্কানী পাল্প ও পেপার মিলস্ লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, নর্দান ইসলামি ইন্সুরেন্স লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, কোহিনূর ক্যামিকেলস্ এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments