ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। এদিকে মীর আক্তার হোসেনের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৬৯ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, নাহি অ্যালুমিনিয়াম, এনআরবি ব্যাংক, একমি পেস্টিসাইডস, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং আরএকে সিরামিক্স বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments