ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ড্রাগন সোয়েটার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এম.এল. ডাইং, দেশ গার্মেন্টস, বিডি থাই ফুডস এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments