ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১২ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিকে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ার দর ২ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইসলামিক ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক, ইভিন্স টেক্সটাইল এবং মীর আক্তার হোসেন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments