ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এদিকে শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, এস্কয়ার নিট, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments