ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।কোম্পানিটি ২৫০ বারে ২ লাখ ৩২ হাজার ৬৯টি শেয়ার সর্বশেষ ৮৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৯০ পয়সা বা ৭.২৬ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনার বাংলা ইন্সুরেন্স, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স, এশিয়া ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, ডোমিনেজ স্টিল, ইয়াকিন পলিমার এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





















Recent Comments