ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে ৩টি মিউচুয়াল ফান্ড। এগুলো হলো—ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড , পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড । এই ৩টি প্রতিষ্ঠানের ইউনিট দর ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ৯.৮০ শতাংশ, বিডি থাই ৯.৭৩ শতাংশ এবং যৌথভাবে ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৯.৬৮ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments