ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (২৩ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস্ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা আরামিট সিমেন্ট লিমিটেড এর শেয়ার দর ১ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড ৮.৭০ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ৭.৪৫ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি ৭.৩২ শতাংশ, লুব-রেফ ৬.৯৩ শতাংশ, দেশবন্ধু পলিমার ৬.৪৯ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম ৬.১২ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ৬.০৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments