ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৯ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড । ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লি:। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর ইউনিট দর ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৮.৯৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৮.৭০ শতাংশ, যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং ৮.৩৩ শতাংশ, যৌথভাবে এফএএস ফাইন্যান্স ও পিপলস লিজিং ৭.৬৯ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংস ৭.১৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments