
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ জানুয়ারি, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ২৫ টাকা ৫০ পয়সা বা ৬.৬৩ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৪১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের আজ দর বেড়েছে ৬৯ টাকা ৭০ পয়সা বা ৪.৪২ শতাংশ এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২ টাকা ৮০ পয়সা বা ৩.৫৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, লুব-রেফ বাংলাদেশ, প্রগতি ইন্সুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, যমুনা অয়েল কোম্পানি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই


































Recent Comments