ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে আমান কটন ফাইব্রাস ।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮২ শতাংশ, দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়।শেয়ারে বিনিয়োগ করুন
আর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, দিনশেষে যার দর দাঁড়ায় ৫ টাকা ৬০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বে লিজিং ৯.৫২ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ৯.৩৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্স ৮.৮২ শতাংশ, এস.এস.এস স্টিল ৮.০০ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্স ৭.৫২ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৭.২৫ শতাংশ ও সায়হাম টেক্সটাইল মিলস্ ৭.০১ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments