ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ ফেব্রুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর ৫ টাকা ১০ পয়সা বা ৫.৮৪ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৯২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আজ দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৩.৪৮ শতাংশ এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেড ১টাকা ৫০ পয়সা বা ৩.৪৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- প্রগতি লাইফ ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং, সোনালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments