ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ১৩১ টাকা। নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দর ৮ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দান জুট, ন্যাশনাল টি কোম্পানি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো, রূপালি লাইফ ইন্সুরেন্স েএবং সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments