ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ২২ জুন সপ্তাহের চতুর্থ কার্য দিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৪৮ পয়সা বা ৯.৮ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তথ্য মতে, কোম্পানিটি ১৬০৪ বারে ১১লাখ ৩৭ হাজার ৯৮২টি শেয়ার লেনদেন করে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস। আজ কোম্পানিটির দর ৪২ টাকা ৫০ পয়সা বা ৮.৫৯ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আলিফ ম্যানুফ্যাকচারিং, ফাইন ফুডস, ইনটেক,মিরাকল ইন্ডাস্ট্রিজ, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সাফকো স্পিনিং ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments