ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৯০ পয়সা বা ৯.১৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ১১৮ টাকা ২০ পয়সা। এডিএন টেলিকম লিমিটেডের শেয়ারের দর ৮ টাকা ৮০ পয়সা বা ৭.০৩ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং ইয়াকিন পলিমার লিমিটেড ১ টাকা ৭০ পয়সা বা ৭.০২ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- বঙ্গজ, কে এন্ড কিউ, খুলনা প্রিন্টিং, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বীচ রিসোর্ট, স্টাইলক্রাফ্ট লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments