ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৩ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩২ টাকা ১০ পয়সা। এদিকে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের দর ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সাফকো স্পিনিংস মিলসের ১ টাকা ৩০ পয়সা বা ৬.১৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, রহিমা ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, লিগ্যাসি ফুটওয়্যার, মন্নো এগ্রো, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments