ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। এদিকে ইনটেক লিমিটেডের দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং আজিজ পাইপস লিমিটেড ১১ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদাস, জনতা ইন্সুরেন্স, লিগাসি ফুটওয়ার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বঙ্গজ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments