ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ০২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ২০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৮০ টাকা ১০ পয়সা। এদিকে লিব্রা ইনফিউশন লিমিটেডের দর ৫৩ টাকা ৫০ পয়সা বা ৬.৭৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭ টাকা ৩০ পয়সা বা ৫.৩৬ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- সী পার্ল বীচ রিসোর্ট, মেট্রো স্পিনিং, জেনারেসন নেক্সট, এমারেল্ড অয়েল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস এবং স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments