ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ০৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৫.৫২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৩ টাকা ৬০ পয়সা। এদিকে লিব্রা ইনফিউশন লিমিটেডের দর ৪১ টাকা ৯০ পয়সা বা ৫.১১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ টাকা ৮০ পয়সা বা ৪.৫৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ডেফোডিল কম্পিউটারস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, বাটা সু, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড এবং জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments