ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ০৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ৩০ পয়সা। এদিকে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ১ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩৯ টাকা ৯০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- অলিম্পিক এক্সেসরিস, আরডি ফুড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ডেল্টা লাইফ, মেঘনা সিমেন্ট, বীচ হ্যাচারি এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments