
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৮ জানুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ৫.৭৪ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের আজ দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৪.৪২ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ টাকা ৫০ বা ৩.৮৩ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- ইসলামি ব্যাংক, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, কে এন্ড কিউ, রিপাবলিক ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং ঢাকা ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই


































Recent Comments