ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ (মঙ্গলবার) সকাল ৯টায় সংস্থাটির সূচক থেকে জানা গেছে এ তথ্য।
জানা যায়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এছাড়া, আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ৫০১ একিউআই স্কোর নিয়ে দিল্লির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এবং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো (২৮৬)। শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (২৫৭), মঙ্গোলিয়ার উলানবাটর (২৪৯), ভিয়েতনামের হ্যানয় (২১৫)।
উল্লেখ, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments