বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
spot_img
spot_img

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতিদিনই কোনো না কোনো কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বায়ুদূষণের তালিকায় আজ সোমবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। এদিন সকাল আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বের ১২৩ নগরীর মধ্যে আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২৫২। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

গতকাল রোববার সকালে ঢাকার বায়ুর মান ছিল ৪৫২। পরে তা আরও বেড়েছিল। বায়ুর মান ৩০০-এর বেশি হলেই তাকে দুর্যোগপূর্ণ বলে মনে করা হয়। গতকাল ঢাকার সবচেয়ে দূষিত ১০টি স্থানের প্রতিটির মানই ছিল দুর্যোগপূর্ণ। এর মধ্যে গুলশানের দুটি স্থানে স্কোর ছিল ৭০০-এর ওপরে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।

আজ বিশ্বে বায়ুদূষণে ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২৩২।

আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১০৪, রাজশাহীতে ১৭৪ আর খুলনায় ১৭৬। আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে, গুলশান-২-এর রব ভবন (৩৪১), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৩৪) ও ইস্টার্ন হাউজিং (২৯৪)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৩ গুণ বেশি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments