ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ জুলাই, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের পাঁচ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
মেঘনা কনডেন্সড মিল্ক: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৪৩.৬০ টাকা। আজ শেয়ারটির দর ৩.৯০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
এফএএস ফাইন্যান্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫.৬০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫.৬০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
ফার্স্ট ফাইন্যান্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৫.৭০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ বেড়েছে।
ফারইস্ট ফাইনান্স: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬.১০ টাকা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments