
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানির মোট ৭০ লাখ ৩১ হাজার ৬২৮টি শেয়ার ৬০ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি ১৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সোনালী পেপার ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিডি ফিন্যান্স, বিকন ফার্মা, সী পার্ল বীচ রিসোর্ট এবং স্কয়ার ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments