ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ৮৬ লাখ ২১ হাজার ৯৬১টি শেয়ার ১০৯ কোটি ০২ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার লিমিটেড। কোম্পানিটি ৩৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে রেনেটা লিমিটেড ১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং আইপিডিসি ফিন্যান্স ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আনোয়ার গ্যালভানাইজিং, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফরচুন সুজ, গ্রামীণফোন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন েএবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments