
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির মোট ৩১ লাখ ৪১ হাজার ৯৯০টি শেয়ার ১৬ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন পপুলার লাইফের ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments